শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক কালিখোলা এলাকার রাজধানী বেকারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল কাইয়ুম খান।
বুধবার (১১ নভেম্বর) বেলা ২টার দিকে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বেকারিটিতে রং ও ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং ভেজাল খাদ্য তৈরির প্রমাণ পাওয়া যায়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল কাইয়ুম খান। অভিযানে সহযোগিতা করেন নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য, নড়িয়া থানা পুলিশ ও স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
অভিযানে রাজধানী বেকারির মালিক রহমতউল্লাহকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে বেকারির পরিবেশ ও উৎপাদন প্রক্রিয়া উন্নয়নের নির্দেশ দেওয়া হয়।
ইউএনও আব্দুল কাইয়ুম খান বলেন, “ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান চলবে। জনস্বাস্থ্য রক্ষায় আমরা কোনোভাবেই আপোস করবো না।”

মন্তব্য করুন