শরীয়তপুর গোলাম হায়দার খান সরকারি মহিলা কলেজের শিক্ষক ও কর্মচারীদের জন্য ডিজিটাল হাজিরা ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার (৩০ নভেম্বর) সকাল ১১টায় কলেজের সভাকক্ষে এ নতুন প্রযুক্তিনির্ভর হাজিরা কার্যক্রমের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ওয়াজেদ কামাল।
উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যক্ষ বলেন, “ডিজিটাল হাজিরা চালু হওয়ায় শিক্ষক-কর্মচারীদের উপস্থিতি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও গতি বৃদ্ধি পাবে। সময়নিষ্ঠা নিশ্চিত হবে এবং প্রশাসনিক কার্যক্রম আরও আধুনিক হবে।”
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই ডিজিটাল উপস্থিতি ব্যবস্থায় প্রতিদিনই স্বয়ংক্রিয়ভাবে উপস্থিতি রেকর্ড হবে এবং প্রয়োজন অনুযায়ী প্রশাসন দ্রুত রিপোর্ট তৈরি করতে পারবে।
উদ্বোধন অনুষ্ঠানে উপাধ্যক্ষ, বিভাগীয় প্রধানসহ শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন