বিজ্ঞান শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) শরীয়তপুরের নড়িয়া উপজেলার মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ড. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা ও জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণের সহধর্মিণী মিসেস ফারহানা কাদির রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মজিবুর রহমান খান, অধ্যক্ষ ফরিদ আল হোসাইন।
আলোচনা সভায় বক্তারা বিজ্ঞান শিক্ষাকে যুগোপযোগী ও বাস্তবমুখী করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, বিজ্ঞানভিত্তিক শিক্ষা শিক্ষার্থীদের যুক্তিবোধ, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের সক্ষমতা বৃদ্ধি করে, যা আধুনিক সমাজ গঠনে অপরিহার্য।
বক্তারা আরও বলেন, মানসম্মত বিজ্ঞান শিক্ষা নিশ্চিত করতে দক্ষ শিক্ষক, আধুনিক ল্যাব সুবিধা ও শিক্ষার্থীবান্ধব পাঠদানের পরিবেশ গড়ে তুলতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় আগ্রহী করে তুলতে নিয়মিত এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিজ্ঞান শিক্ষার অগ্রগতিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

মন্তব্য করুন