শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও পরিকল্পিত হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী ইমাম হোসেন খোকন বেপারি।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে গোসাইরহাট উপজেলার চরজানপুর বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ঘটনার পেছনের তথ্য তুলে ধরেন এবং সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে খোকন বেপারি বলেন, “সম্প্রতি একটি কুচক্রী মহল আমাকে নিয়ে গত ১১ মার্চ দুপুরে একটি বেসরকারি টেলিভিশনে ‘খাস জমি বন্দোবস্ত দেওয়ার নামে কোটি টাকা আত্মসাৎ’ শিরোনামে একটি সংবাদ প্রচার করে। সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমাকে সামাজিক, পারিবারিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে আমাদের সম্মানহানি করছে। শুধু তাই নয়, এই প্রতিবেদনে যাঁরা বক্তব্য দিয়েছেন, তাঁরা আমার ওপর সশরীরে হামলা চালিয়ে ভীত-সন্ত্রস্ত করার চেষ্টা করেছেন।”

তিনি আরও বলেন, “আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানাচ্ছি। যারা এ ধরনের মিথ্যা প্রচারণা চালাচ্ছে এবং হামলায় জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু কোনো মিথ্যাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কাছে নতি স্বীকার করব না।”

সংবাদ সম্মেলনে উপস্থিত অন্য বক্তারা অভিযোগ করেন, “সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ হিসেবে একটি চক্র সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যম