কাশ্মীরের সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জেরে ভারতের সশস্ত্র বাহিনী বুধবার প্রথম প্রহরে ‘অপারেশন সিন্দুর’ চালিয়ে পাকিস্তান ও আজাদ কাশ্মীরের ৯টি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পাকিস্তানি সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, কোটলি, মুজাফফরাবাদ ও বাহাওয়ালপুরসহ বিভিন্ন অঞ্চলে হামলায় অন্তত ৩ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন শিশু ও দুইজন বেসামরিক নাগরিক রয়েছে। ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সামরিক স্থাপনাকে লক্ষ্য করা হয়নি। তবে পাকিস্তান হামলাকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়েছে।
উল্লেখ্য, ২২ এপ্রিল কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় ২৬ ভারতীয় পর্যটক নিহত হওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যায়।

মন্তব্য করুন