শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের সেরু মার্কেটের সামনে কাশেম আলী মোতাইত নামে একজনের মৃত্যু হয়। জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ তাকে নৃশংসভাবে হত্যা করে।
হত্যার প্রতিবাদে শনিবার ২১ মে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কাসেম আলীর দুই ছেলে, স্ত্রী ,মা, এবং এলাকার হাজার হাজার পুরুষ মহিলা এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।
গত বুধবার ভুক্তভুগি পক্ষ থেকে জানা যায় কাশিম মোতাইত সেরু মার্কেটের থেকে আসার সময় তাকে কাশেম আলী খাঁর ছেলে আলম খা ও তার সাথে আরো কয়েকজন মিলে ধারালো ছুরি দিয়ে কোপিয়ে আঘাত করে পরবর্তীতে কাশেম মোতায়িতকে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গোসাইরহাট থানায় এ বিষয় নিয়ে একটি মামলা দায়ের হয়েছে মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে শনিবার বিকাল পাঁচটা ত্রিশ মিনিটে মানববন্ধন করা হয়।

মন্তব্য করুন