ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ক্ষতিগ্রস্ত প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্গঠনে চীনের তৈরি এইচকিউ-৯বি ভূমি-থেকে-আকাশ ক্ষেপণাস্ত্র ও উৎক্ষেপণ ব্যবস্থা ইরানে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যভিত্তিক গোয়েন্দা সূত্রের বরাতে Middle East Eye জানিয়েছে, যুদ্ধবিরতির পরপরই—গত ২৪ জুন—এই অস্ত্রচালান সরবরাহ সম্পন্ন হয়।
আরব গোয়েন্দা কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্র ও তার আরব মিত্ররা ইরানের এই প্রতিরক্ষা শক্তি বৃদ্ধির বিষয়ে অবগত এবং হোয়াইট হাউসকেও সতর্ক করেছে। যদিও সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি, তবে জানা গেছে—তেল দিয়ে এই অস্ত্রের মূল্য পরিশোধ করছে ইরান।
বিশ্লেষকরা বলছেন, এই চালান চীন-ইরান সামরিক সম্পর্কের ঘনিষ্ঠতার ইঙ্গিত দেয়। তবে রাশিয়া ও চীন এখনো ইরানকে সরাসরি সামরিক সহায়তা দেয়নি। ইতিহাস বলছে, ১৯৮০-এর দশকেও চীন থেকে উত্তর কোরিয়ার মাধ্যমে মিসাইল সংগ্রহ করেছিল ইরান, যা দিয়ে সে সময় মার্কিন ট্যাঙ্কারেও হামলা চালায়।
এই চালান মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের বার্তা বহন করছে।

মন্তব্য করুন