শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নে মাদ্রাসা বাজার এলাকায় খবির উদ্দিন মাস্টারের পুকুরের মধ্যে ১৫ জুলাই ২০২৫ মঙ্গলবার আনুমানিক বেলা ১২টার দিকে অজ্ঞাতনামা একটি লাশ (পুরুষ)উদ্ধার করেছে গোসাইরহাট থানা পুলিশ।
গোসাইরহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুল আলমের নেতৃত্বে কয়েকজন পুলিশ সদস্য ও এলাকাবাসী মিলে তাকে উদ্ধার করা হয়। প্রথম তাকে গোসাইরহাট থানায় নিয়ে যাওয়া হয।
সুরহাতাল শেষে পোস্টমর্টেমের জন্য শরীয়তপুর পাঠানো হয়। তার নাম ঠিকানা এখনও জানা যায়নি। কোন ব্যক্তি সনাক্ত করতে পারলে গোসাইরহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুল আলম এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে বিষয়টি নিয়ে কুঢাইপট্টি এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন