শরীয়তপুর জেলা কারাগারে বন্দি থাকা অবস্থায় খোকন মিয়া (৪০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। বুধবার (২৭ আগস্ট) ভোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত জেলা সদর হাসপাতালে নেওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খোকন মিয়া ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার খোলামোড়া মডেল টাউনের বাসিন্দা এবং একটি যৌতুক মামলার আসামি হিসেবে আগে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। মঙ্গলবার তাকে স্থানান্তর করা হয় শরীয়তপুর জেলা কারাগারে। পরদিন ভোরে ঘুমের মধ্যেই অসুস্থতার লক্ষণ দেখা দিলে কারা কর্তৃপক্ষ তাকে হাসপাতালে পাঠায়।
জেলা কারাগারের জেলার আসমা আক্তার পাপিয়া জানান, খোকন মিয়াকে আগের দিনই কারাগারে আনা হয়েছিল। ভোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। তবে মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন উঠেছে, এবং সংশ্লিষ্ট মহলে তদন্তের দাবি জোরালো হচ্ছে।

মন্তব্য করুন