শরীয়তপুরের গোসাইরহাটে ক্রয়কৃত জমিতে কাজে বাধা দেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ব্যবসায়ী আক্তার হোসাইন কাজী।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে গোসাইরহাট বাজারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ,গেল বছর দাসের জঙ্গল মৌজার আরএস ১০০ নং খতিয়ানের ৩০১,৩০২ ও ৩০৩ নং দাগে বৈধভাবে ৫৫ শতাংশ জমি ক্রয় করে সেখানে প্লট তৈরি,মাটি ভরাট ও টিনশেড ঘর নির্মাণ করেন।পরে রাস্তার পাশে বাউন্ডারি দেয়াল নির্মাণকালে গোসাইরহাট পৌরসভা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেন সুজন হাওলাদার তাদের কাজে বাধা প্রদান করেন।
অপরদিকে অভিযোগ অস্বীকার করে সাখাওয়াত হোসেন সুজন হাওলাদার বলেন,তার কাছে প্রমাণ রয়েছে এটি একটি বানানো অভিযোগ।এ বিষয়ে দুদকের মাধ্যমে সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবী জানান তিনি।
পুলিশ জানায়,উভয় পক্ষের মুখোমুখি অবস্থানে সংঘর্ষ এড়াতে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেন তারা।

মন্তব্য করুন