শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আব্দুস সালাম পেদার ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ। তিনি গোসাইরহাট শ্রমিক রাজনীতির একজন নিবেদিতপ্রাণ, সংগঠক ও সমাজসেবক হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। দলের দুঃসময় টানা বারো বছর গোসাইরহাট উপজেলা শ্রমিক দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। নেতাকর্মীদের কাছে ছিলেন জনপ্রিয় রাজনীতিবিদ।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমের স্মরণে তার নিজ বাড়িতে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
শ্রমিক রাজনীতির পাশাপাশি আব্দুস সালাম পেদা সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন। দরিদ্র মানুষের বিপদে-আপদে তিনি সবসময় পাশে দাঁড়াতেন। তার মৃত্যুবার্ষিকীতে রাজনৈতিক সহকর্মী ও স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন এবং তার রুহের মাগফেরাত কামনা করেছেন।
এ প্রসঙ্গে শ্রমিক দলের একাধিক নেতা বলেন,“আব্দুস সালাম পেদা ছিলেন শ্রমিকবান্ধব নেতা। তিনি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে সবসময় সোচ্চার ছিলেন। তার মৃত্যুতে গোসাইরহাটের শ্রমিক রাজনীতিতে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে। মরহুমের পরিবারের পক্ষ থেকে তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া চেয়েছেন।

মন্তব্য করুন