বরিশাল মুলাদী এলাকা থেকে শরীয়তপুর গোসাইরহাট উপজেলার আলোচিত মারুফ সরদার(১৯) হত্যা মামলার পলাতক আসামি বাচ্চু সরদার (৫৩) কে গ্রেফতার করে র্যাব ।
রোববার সন্ধা সাড়ে ৬টায় বরিশালের মুলাদী উপজেলা নন্দী বাজার এলাকায় আত্মগোপন থাকা বাচ্চু সরদারকে গ্রেফতার করে তারা।
গ্রেফতারকৃত বাচ্চু সরদার গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়নের চরধীপুর গ্রামের বাসিন্দা শরিফ সরদারের ছেলে।
সোমবার দুপুরে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদ আলম।
মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৮ জুন উপজেলার ইদিলপুর ইউনিয়নের চরধীপুর গ্রামে গ্রেপ্তারকৃত আসামী বাচ্চু সরদারের ছেলে রিফাদ সরদার ও একই গ্রামের শহিদুল সরদারের ছেলে মারুফ সরদার সাথে ধারের ২০০’ শত টাকা চাওয়া কে কেন্দ্র করে নীজ ঘরে ঢুকে গ্রেপ্তারকৃত আসামী বাচ্চু সরদারের হুকুমে তার ছেলে রিফাদ ও তোফাজ্জেল সরদারসহ
৩-৪ জন মিলে ঘরে ঢুকে ছুরি লাঠিসুটা নিয়ে হামলা ও ভাংচুর করে এসময় ছুরিকাঘাতে গুরুতর আহত করে মারুফ সরদারকে।
পরে স্থানীয়রা উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লাক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়ার পরামর্শ দিলে ঐদিনই মারুফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে টানা তিনদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ১১জুন সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।
এ ঘটনায় নিহত মারুফের বোন পাপিয়া আক্তার বাদী হয়ে গোসাইরহাট থানায় রিফাত ও তার বাবা তোফাজ্জেল বাচ্চু সরদার কে আসামী করে হত্যা মামলা দায়ের করে। মামলার পর থেকে প্রধান আসামিসহ বাচ্চু সরদারও আত্মগোপনে ছিলেন।
ওসি মো. মাকসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধায় বরিশালের মুলাদী উপজেলার নন্দি এলাকায় আত্মগোপনে থাকা হত্যা মামলার অন্যতম আসামি বাচ্চু সরদারকে গ্রেফতার করে বরিশাল র্যাব -৮। পরে আমাদের থানা পুলিশের কাছে সোপর্দ করলে গোসাইরহাট থানায় এনে সোমবার দুপুরে গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

মন্তব্য করুন