পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০২৪ সালের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে। কোম্পানির ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়।
সভায় পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে কোম্পানির ভাইস-চেয়ারম্যান কবির আহমদ, পরিচালক মো. মতাহার হাসান, মোহাম্মদ আমির হাসান চৌধুরী, স্বতন্ত্র পরিচালক ড. মো. আব্দুল মান্নান ভূঁইয়া, মোহাম্মদ হাবিবুল বাহার, মোহাম্মদ আতিক আকবর, ময়নুল ইসলাম এবং মোস্তফা জামাল হাসান (এফসিএ) উপস্থিত ছিলেন।
এছাড়া কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি. এম. ইউসুফ আলী, এবং সভা পরিচালনাকারী কোম্পানি সচিব মোস্তফা হালাল কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এজিএম-এ অংশ নেন।
সভায় ২০২৪ অর্থবছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদনের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

মন্তব্য করুন