শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক রাসেল শেখকে (৩৫) মারধরের পর আটকে রেখে পুলিশের হাতে তুলে দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ধীপুর কালিখোলা বাজারে এ ঘটনা ঘটে।
রাসেল শেখ গোসাইরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের মৃত মজিদ শেখের ছেলে। স্থানীয় সূত্র জানায়, রাত ৮টার দিকে বিএনপির কিছু নেতাকর্মী তাকে আটক করে বাজারের একটি দোকানে বেঁধে রাখে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে।
গোসাইরহাট থানার এসআই ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সজিবুল হোসেন বলেন, “বিএনপি নেতারা রাসেল শেখকে আটক করে আমাদের খবর দেন। আমরা গিয়ে তাকে থানায় নিয়ে আসি।”
এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। তবে ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।

মন্তব্য করুন