হায়দরাবাদে সৈয়দ মুশতাক আলি ট্রফিতে অভিষেক শর্মা মাত্র ১২ বলে ফিফটি ও ৩২ বলে সেঞ্চুরি তুলে ইতিহাস গড়েছেন। বাঁহাতি ওপেনারের ইনিংস স্বীকৃত টি-টুয়েন্টিতে তৃতীয় দ্রুততম ফিফটি এবং ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম।
বেঙ্গলের বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নেমে পাঞ্জাব অভিষেকের ৫২ বলে ১৪৮ রানের ঝড়ো ইনিংসে ভর করে ২০ ওভারে ৩১০ রান সংগ্রহ করে। জবাবে বেঙ্গল থেমে যায় ১৯৮ রানে, ফলে ১১২ রানের বড় জয় পায় পাঞ্জাব।
অভিষেকের ইনিংসে ছিল ৫টি চার ও ৫টি ছক্কায় মাত্র ১২ বলে ফিফটি। পরের ২০ বলে আরও ২ চার ও ৬ ছক্কা হাঁকিয়ে ৩২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এ কীর্তিতে রোহিত শর্মার পাশে বসেছেন অভিষেক। রোহিত ৪৫০ ইনিংসে করেছেন ৮ সেঞ্চুরি, অভিষেক মাত্র ১৫৭ ইনিংসে তাকে ছুঁয়ে ফেললেন।
অভিষেকের এই ইনিংস ভারতীয় টি-টুয়েন্টি ক্রিকেটে নতুন মাইলফলক হয়ে থাকবে। তার রেকর্ডে নাম যুক্ত হয়েছে যুবরাজ সিং, ক্রিস গেইল ও দীপেন্দ্র সিং আইরির মতো ব্যাটারদের পাশে।

মন্তব্য করুন