স্নাতক পাস করা প্রার্থীদের জন্য অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ এনেছে আইএফআইসি ব্যাংক পিএলসি। ‘ট্রানজাকশান সার্ভিস অফিসার’ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আগামী ১১ মার্চ, ২০২৬ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।
পদটিতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক ডিগ্রি প্রয়োজন। সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে।
কর্মস্থল বাংলাদেশের যেকোনো স্থানে নির্ধারিত হবে। বেতন আলোচনা সাপেক্ষে। ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
পদের সংখ্যা নির্ধারিত নেই। এটি ফুলটাইম পদ, এবং কর্মক্ষেত্র হবে অফিসে।
আগ্রহী প্রার্থীদের বিডি জবস অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে।

মন্তব্য করুন