শরীয়তপুরের কাগদীতে মিনিবার ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে রয়েল কিং। শুক্রবারের ফাইনালে লিজেন্ড অব কাগদীকে টাইব্রেকারে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় দলটি।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টায় ১ নম্বর কাগদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কাগদী জাগরণী যুব সংঘ আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সহসভাপতি শাহ মো. আব্দুস সালাম। কাগদী জাগরণী যুব সংঘের সভাপতি শাহ মো. জানে আলম টুটুল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিন্টু মুন্সি, সরোয়ার খান, তাইজুল ইসলাম মল্লিক, নাসির শাহ, কামরুল ইসলাম পলাশ, নিয়াজ সরদার ও সংগঠনের কোষাধ্যক্ষ মো. মশিউর রহমান (রানা)।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন সরদার (পুবাল)। ফাইনাল খেলায় রেফারির দায়িত্বও পালন করেন তিনি।
স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে ফাইনাল খেলাকে ঘিরে মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ ধরনের আয়োজন স্থানীয় তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তোলার পাশাপাশি সামাজিক বন্ধন দৃঢ় করতে ভূমিকা রাখছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন