বিমা দাবির বিপরীতে গ্রাহককে ৩ কোটি ১৬ লাখ ৮ হাজার টাকার চেক দিয়েছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। বৃহস্পতিবার (৮ অক্টোবর) আয়োজিত এক অনুষ্ঠানে বেনাপোল অঞ্চলের সংশ্লিষ্ট গ্রাহকের হাতে এ চেক তুলে দেওয়া হয়।

চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি বি এম ইউসুফ আলী। তিনি নিজ হাতে গ্রাহকের কাছে বিমা দাবির চেক হস্তান্তর করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, জ্যেষ্ঠ উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাতাহার হাসান এবং উপব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হাসান। এতে সভাপতিত্ব করেন কোম্পানির মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমদ।

এ সময় বি এম ইউসুফ আলী বলেন, গ্রাহকদের আস্থা অর্জন ও তা ধরে রাখতে সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। মানসম্মত গ্রাহকসেবা নিশ্চিত করার মাধ্যমে প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিতে তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

বিমা দাবি পরিশোধের এ উদ্যোগের মাধ্যমে গ্রাহকসেবার প্রতি প্রতিষ্ঠানের অঙ্গীকারের বিষয়টি তুলে ধরা হয়।