গ্রাহকের বীমা দাবি বাবদ ৪ কোটি ১৯ লাখ ৯৭ হাজার টাকার চেক হস্তান্তর করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। গত ৯ অক্টোবর নারায়ণগঞ্জে কোম্পানিটির নিজস্ব কার্যালয়ের সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে গ্রাহকের হাতে এ চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বি এম ইউসুফ আলী। তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামেরও প্রেসিডেন্ট।
বিশেষ অতিথি ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাতাহার হাসান, উপব্যবস্থাপনা পরিচালক মো. খলিলুর রহমান সিকদার, এসইভিপি মাহমুদ সালিম মিয়া এবং নির্বাহী পরিচালক সাজ্জাদ মাহমুদ কিশোর। এ সময় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পপুলার লাইফ ইন্স্যুরেন্সের নির্বাহী পরিচালক মো. মাহবুবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে বি এম ইউসুফ আলী বলেন, মানুষের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে বীমার গুরুত্ব অপরিসীম। গ্রাহকদের আস্থা অর্জন ও তা ধরে রাখতে বীমা দাবির অর্থ পরিশোধে স্বচ্ছতা, জবাবদিহি এবং সময়ানুবর্তিতা নিশ্চিত করা জরুরি।
তিনি বলেন, গ্রাহকদের পাওনা দ্রুত পরিশোধের পাশাপাশি সেবার মান আরও উন্নত করতে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কাজ করে যাচ্ছে। গ্রাহকদের প্রতি প্রতিষ্ঠানের দায়বদ্ধতা রক্ষায় এ কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে ৪ কোটি ১৯ লাখ ৯৭ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তরের মধ্য দিয়ে গ্রাহকসেবায় প্রতিষ্ঠানের প্রতিশ্রুতি তুলে ধরা হয়।

মন্তব্য করুন