মুম্বাইয়ের জুহু এলাকায় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে অজ্ঞাত দুই বন্দুকধারী হামলা চালিয়েছে। রোববার রাতে এ ঘটনা ঘটে। হামলায় অভিনেতার কিছু না হলেও তাঁর গাড়িচালক ও এক কর্মী আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গাড়ি থেকে নামার সময় তাঁর দিকে হঠাৎ বন্দুক তাক করে গুলি চালাতে শুরু করে দুই হামলাকারী। এরপর মোটরসাইকেলে চেপে তারা পালিয়ে যায়। ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

হামলার পর পুলিশি নিরাপত্তায় মুম্বাইয়ে নিজ বাড়িতে ফিরে যান অভিনেতা। ঘটনার দায় ভারতের কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং স্বীকার করেছে বলে জানা গেছে। হামলাকারীদের খুঁজে বের করতে জোরালো তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ।

—