মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্য গড়ে তোলা এবং সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে শরীয়তপুরে অনুষ্ঠিত হয়েছে ওলামা সম্মেলন। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার সদর উপজেলা মডেল মসজিদের কনফারেন্স কক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী চিন্তাবিদ মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মুফতি তোফায়েল আহমাদ কাসেমী। এছাড়া দেশের অন্যান্য বিশিষ্ট আলেমে দ্বীন সম্মেলনে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ হেদায়েতি আলোচনা পেশ করেন।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত বিপুলসংখ্যক আলেম-ওলামা, কওমি ও আলিয়া মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, খতিব এবং সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বক্তারা তাঁদের বক্তব্যে বর্তমান প্রেক্ষাপটে উম্মাহর ঐক্যের প্রয়োজনীয়তা এবং দৈনন্দিন জীবনে ইসলামী আদর্শ অনুসরণের গুরুত্ব বিশদভাবে তুলে ধরেন।
সম্মেলনের শেষ অংশে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর সার্বিক শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন