শরীয়তপুর পৌরসভা যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি ২০২৫) সন্ধ্যায় জেলা পরিষদ রোড শরীয়তপুর পৌরসভা যুবদলের কার্যালয়ে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শরীয়তপুর পৌরসভা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ টিটু চোকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও শরীয়তপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঃ জব্বার খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুল হক, শরীয়তপুর পৌরসভা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কাইয়ুম খান, শরীয়তপুর জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ইসহাক সরদার। এসময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এরআগে শরীয়তপুর কোর্ট এলাকা থেকে বিশাল এক মিছিল নিয়ে মতবিনিময় সভায় যোগদান করেন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আঃ জব্বার খান ও শরীয়তপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ সহ নেতৃবৃন্দ।

মন্তব্য করুন