ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার ২০২৫-২৬ সেশনের পুর্নাঙ্গ কর্মপরিষদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় শরীয়তপুর শহরের আল কারীম একাডেমীতে এ শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পঁচিশ সদস্য বিশিষ্ট নব গঠিত জেলা কর্ম পরিষদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান নব নির্বাচিত জেলা সভাপতি মুহাম্মদ তারেক জামিল। জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ ইউসুফ আবরারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য সাবেক জেলা সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার এসিসট্যান্ট সেক্রেটারী মাষ্টার দেলোয়ার হোসেন ও ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক হুসাইন মুহাম্মাদ ইলিয়াছ।
পুর্নাঙ্গ কর্মপরিষদের অন্যান্য সদস্যরা হলেন যথাক্রমে সহ সভাপতি মোঃ আবু বকর, যুগ্ম সাধারণ সম্পাদক মাওঃ মফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াছ মাহমুদ, দফতর সম্পাদক মোঃ শাহজালাল, অর্থ সম্পাদক মোঃ তারা মিয়া শেখ, প্রচার সম্পাদক মোঃ আবু নাইম, প্রকাশনা সম্পাদক হাফেজ ইমাম হোসাইন, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী, যুব উন্নয়ন ও কর্মসংস্থান সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, ত্রান ও সমাজ কল্যান সম্পাদক মাওঃ ইমরান হোসাইন
মহিলা ও পরিবার কল্যান এইচ এম ইমরান হোসাইন, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মোঃ ইমাম হোসেন, আইন ও মানবাধিকার সম্পাদক মাওঃ মাসুম বিল্লাহ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মাওঃ তানজিলুর রহমান, শিল্প ও বানিজ্য সম্পাদক মোঃ রমিজ উদ্দিন খান, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ রাসেল আহমেদ, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আল মাসুম, সংখ্যালঘু ও নৃ-গোষ্ঠী কল্যাণ সম্পাদক সাইফুল ইসলাম, উপসম্পাদক মাওঃ আবু হানিফ নোমানী, মোঃ নাসির উদ্দিন, মাওঃ ইকরাম হোসাইন, মোঃ রফিকুল ইসলাম।