ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীনের নেতৃত্বে ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’ নামে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। রফিকুল আমীন আহ্বায়ক এবং ফাতিমা তাসনিম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। ১৭ এপ্রিল রাজধানীর বনানীতে একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে দলটির ঘোষণাপত্র পাঠ করা হয়। দলটি সুশাসন, বৈষম্যহীন সমাজ, মৌলিক অধিকার, কর্মসংস্থান, অসাম্প্রদায়িকতা, ডিজিটালাইজেশন, শক্তিশালী পররাষ্ট্রনীতি, গ্রামীণ উন্নয়ন, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছে।

Facebook Comments Box