গ্রীষ্মকালীন সবজির সরবরাহ ঘাটতি ও খামার পর্যায়ে মুরগির সরবরাহ কমে যাওয়ায় রাজধানীর বাজারগুলোতে নিত্যপণ্যের দাম আবারও বেড়েছে। ব্রয়লার মুরগির দাম বেড়ে প্রতি কেজি ১৮০-১৯০ টাকা, সোনালি মুরগি ২৭০-২৮০ টাকা ও দেশি মুরগি ৬৫০-৬৮০ টাকায় বিক্রি হচ্ছে।
সবজির মধ্যে করলা, বেগুন, বরবটি, কাঁকরোলসহ প্রায় সব ধরনের সবজির দাম ৬০-১০০ টাকার মধ্যে। ধনেপাতা ও কাঁচামরিচের দামও বেড়েছে যথাক্রমে ২০০ ও ১০০ টাকা পর্যন্ত।
পেঁয়াজ, ডিম এবং হাঁস-মুরগির ডিমেও বেড়েছে দর, তবে স্থিতিশীল রয়েছে গরু ও খাসির মাংসের দাম।
ব্যবসায়ীদের দাবি, সরবরাহ ঘাটতির কারণে দাম বৃদ্ধি পেয়েছে, তবে ক্রেতারা অভিযোগ করছেন বাজারে অসাধু সিন্ডিকেটের প্রভাব বেড়েছে।

Facebook Comments Box