সাতক্ষীরার সুন্দরবনের মান্দারবাড়ীয়া সীমান্ত দিয়ে ৬২ ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (৯ মে) বিকেল ৩টার দিকে তাদের অনুপ্রবেশ করতে দেখা যায় বলে নিশ্চিত করেছে বনবিভাগ।
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা এবিএম হাবিবুল ইসলাম জানান, অনুপ্রবেশকারীদের জিজ্ঞাসাবাদ চলছে এবং বিষয়টি বিজিবি ও কোস্টগার্ডকে জানানো হয়েছে।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, বিএসএফ কিছু ভারতীয় নাগরিককে বনাঞ্চলের ভেতর রেখেও গেছে। বিজিবি এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।
Facebook Comments Box

মন্তব্য করুন