জুলাইয়ের সহিংস ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় দায়েরকৃত হত্যা ও হত্যাচেষ্টার মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক ও জুনাইদ আহমেদ পলকসহ সাতজনকে নতুন মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। পুলিশ তাদের কারাগার থেকে আদালতে হাজির করে মামলাগুলোতে গ্রেফতার দেখানোর আবেদন করলে ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ তা মঞ্জুর করেন।
গ্রেফতার দেখানো অন্যান্যরা হলেন—আসাদুর রহমান কিরণ, মোক্তার হোসেন চোকদার, শাহে আলম মুরাদ ও আসাদুজ্জামান রাজন। তাদের বিভিন্ন থানার পৃথক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আদালত পরে তাদের আবার কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মন্তব্য করুন