প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণে কোরবানিকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত ও গরিববান্ধব করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কোরবানির প্রকৃত তাৎপর্য হৃদয়ে ধারণ করে লোভ, স্বার্থপরতা ও বিদ্বেষ থেকে মুক্ত হয়ে সমাজ গঠনে নিজেদের নিয়োজিত করতে হবে। এর মাধ্যমে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়বে। তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, এই উৎসব ত্যাগের মহান দৃষ্টান্ত বহন করে।

Facebook Comments Box