শ্বাসরুদ্ধকর এক লড়াইয়ে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ১৬ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে বাংলাদেশ।
২৪৮ রানের টার্গেট তাড়া করতে নেমে শ্রীলঙ্কা ২৩২ রানেই অলআউট হয় ৪৮.৫ ওভারে। ম্যাচে বাংলাদেশের হয়ে বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম মাত্র দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেট নিয়ে বাজিমাত করেন। গুরুত্বপূর্ণ সময়ে দুনিথ লিয়ানাগেকে আউট করে ম্যাচ ঘুরিয়ে দেন মোস্তাফিজুর রহমান।
এর আগে ব্যাটিংয়ে নেমে ২১ বলে ৩৩ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে লড়াকু সংগ্রহে পৌঁছান তানজিম হাসান সাকিব। ৬৭ রান করেন ওপেনার ইমন, ৫১ রান তাওহিদ হৃদয়ের। ব্যর্থ ছিলেন তানজিদ তামিম (৭), শান্ত (১৪) ও মিরাজ (৯)।
শেষ ম্যাচে সিরিজ জয়ের জন্য মঙ্গলবার ফের মুখোমুখি হবে দুই দল।

মন্তব্য করুন