“সমাজের আস্থার প্রতীক হোক পুলিশ বাহিনী”

রাষ্ট্রের অন্যতম প্রধান স্তম্ভ হলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে পুলিশের ভূমিকা সবচেয়ে প্রত্যক্ষ ও গুরুত্বপূর্ণ। পুলিশ জনগণের নিরাপত্তা, শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ দমন, তদন্ত ও অপরাধীদের আইনের আওতায় আনা—এই দায়িত্বগুলো পালন করে থাকে। আমাদের সমাজে প্রতিদিনের জীবনযাত্রা নির্বিঘ্ন রাখতে পুলিশের অবদান অনস্বীকার্য।

সম্প্রতি শরীয়তপুরে দীর্ঘ ১৮ বছর পুরোনো একটি স্ত্রী হত্যা মামলার রায় ঘোষণার ঘটনাটি আবারও প্রমাণ করেছে পুলিশের ধৈর্যশীল ও দায়িত্বশীল ভূমিকার গুরুত্ব। ২০০৭ সালে সংঘটিত হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা বাহিনী মামলাটি পরিচালনায় রাষ্ট্রপক্ষকে সহায়তা করেছে। নিহতের কোনো স্বজনকে পাওয়া না গেলেও পুলিশ নিরলস প্রচেষ্টায় প্রমাণ সংগ্রহ, তদন্ত এবং রাষ্ট্রপক্ষকে সহায়তার মাধ্যমে আদালতে ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ সুগম করেছে।

পুলিশ শুধু অপরাধ সংঘটিত হওয়ার পর তদন্ত করে না, বরং অপরাধ প্রতিরোধেও তারা কার্যকর ভূমিকা রাখে। সমাজে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত টহল, চেকপোস্ট স্থাপন, জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো—এসব কার্যক্রম পুলিশের কার্যকর উদ্যোগ। বিশেষ করে উৎসব ও জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলোতে পুলিশ প্রশাসন জনগণকে নিরাপদ রাখার জন্য দিনরাত কাজ করে যাচ্ছে।

বাংলাদেশের মতো জনবহুল দেশে আইনশৃঙ্খলা রক্ষার কাজ সহজ নয়। সামাজিক বৈষম্য, দারিদ্র্য, রাজনৈতিক অস্থিরতা ও প্রযুক্তি-নির্ভর অপরাধ পুলিশের কাজকে জটিল করে তুলেছে। এর মধ্যে সাইবার অপরাধ, মাদক ব্যবসা, নারী ও শিশু নির্যাতন, সন্ত্রাসবাদ এবং মানবপাচারের মতো চ্যালেঞ্জ প্রতিনিয়ত মোকাবিলা করতে হচ্ছে। তবুও পুলিশ সদস্যরা সীমিত জনবল ও নানা ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন।

এখানে উল্লেখযোগ্য যে, জনগণ ও পুলিশের মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।
অনেক সময় দেখা যায় ভুল বোঝাবুঝি।

লেখক: শহীদুল ইসলাম পাইলট
।

Facebook Comments Box