সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, ঢাকা-৯ আসনের সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন, শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি), শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব সাঈদ আহমেদ আসলাম।

এসময় এমপি সাঈদ আহমেদ আসলাম আশাপ্রকাশ করেন, প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে তার ওপর অর্পিত পবিত্র দায়িত্ব পালন করবেন।

এছাড়াও তিনি বলেন, প্রতিমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করেন এবং মহান আল্লাহ তায়ালার নিকট তাঁর মঙ্গল ও কল্যাণ প্রার্থণা করেন।

Facebook Comments Box