পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় বঙ্গবন্ধু পপুলার লাইফ প্রিমিয়ার বিভাগ ভলিবল লীগ-২০২০ এর শুভ উদ্বোধন বাংলাদেশ ভলিবল স্টেডিয়াম ঢাকায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল করিম। বিশেষ অতিথি ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু ও সদস্য মোস্তফা কামাল, বঙ্গবন্ধু পপুলার লাইফ প্রিমিয়ার বিভাগ ভলিবল লীগ কমিটির সেক্রেটারী সিরাজুল ইসলাম, পপুলার লাইফের উপ-ব্যবস্থাপনা পরিচালক আলমগীর ফিরোজ রানা। এছাড়া ফেডারেশনের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা ও ক্রীড়া সংগঠন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, মোট ১০ টি দল নিয়ে বঙ্গবন্ধু পপুলার লাইফ প্রিমিয়ার বিভাগ ভলিবল লীগ ২০২০ শুরু হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন