রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ হওয়া ১১ বছর বয়সী কিশোরী আরাবি ইসলাম সুবার সন্ধান মিলেছে নওগাঁয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সুবাকে নওগাঁর এক যুবকের সঙ্গে পাওয়া গেছে।

মোহাম্মদপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা ঘটনাটি নিশ্চিত করে বলেন, ‘এটি একটি প্রেম-সম্পর্কিত ঘটনা। নওগাঁর এক তরুণের সঙ্গে সুবা পালিয়েছে। সিসিটিভি ফুটেজে তাকে সেই তরুণের সঙ্গে হাত ধরে যেতে দেখা গেছে।’

গত কয়েক দিন ধরে সুবার নিখোঁজ হওয়ার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছিল। পরিবারের পক্ষ থেকে পুলিশে অভিযোগ করার পর তদন্তে নামে ডিএমপি। সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন সূত্রের ভিত্তিতে নওগাঁয় সুবার সন্ধান মেলে।

পুলিশ জানায়, সুবা এবং সংশ্লিষ্ট তরুণকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে বলে জানানো হয়েছে। পরিবারের সদস্যরা সুবাকে ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন।

সূত্র: ডিএমপি

Facebook Comments Box