তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হচ্ছে আগামী রোববার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার কার্যালয়ের শাপলা হলে সকাল সাড়ে ১০টায় এ সম্মেলনের উদ্বোধন করবেন।
সম্মেলনে ৩৪টি কার্য-অধিবেশন অনুষ্ঠিত হবে, যেখানে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে জেলা প্রশাসকদের উত্থাপিত প্রস্তাব নিয়ে আলোচনা করা হবে। এছাড়া, প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে মতবিনিময়ও থাকবে।
মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে আয়োজিত এই সম্মেলনে মাঠপ্রশাসনের ভূমিকা আরও সুসংহত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হবে। জেলা প্রশাসকরা মাঠপর্যায়ে সরকারের প্রতিনিধি হিসেবে নীতি বাস্তবায়ন ও উন্নয়ন কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পালন করেন।
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাতে শনিবার বিকেল ৪টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন