দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানে আরও ৪৯২ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাশাপাশি অন্যান্য মামলা ও ওয়ারেন্টের ভিত্তিতে আরও ১,২৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। ফলে গত ২৪ ঘণ্টায় মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ১,৭৫২ জন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সদরদফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। অভিযানের অংশ হিসেবে আইনশৃঙ্খলা বাহিনী দু’টি দেশীয় পাইপ গান, ছয় রাউন্ড কার্তুজ, একটি চাপাতি ও একটি রামদা উদ্ধার করেছে।

উল্লেখ্য, অপারেশন ডেভিল হান্ট নামের এই বিশেষ যৌথ অভিযান গত ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয় এবং এখনো চলমান রয়েছে।

Facebook Comments Box