শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হতে যাচ্ছে। বুধবার ঢাকার কূটনৈতিক সূত্র ও প্রধান উপদেষ্টার কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। প্রথমবারের মতো এই দুই নেতার সাক্ষাতে রোহিঙ্গা সংকটসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান বৈঠকের সম্ভাবনায় আশাবাদী। বৈঠকটি ঢাকা-দিল্লির সম্পর্কের কোলাহলের মধ্যে তাৎপর্যপূর্ণ। ৪ এপ্রিল ইউনূস বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবেন।
Facebook Comments Box

মন্তব্য করুন