দুর্নীতির মামলায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২২ এপ্রিল) দুদক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশনার (অব.) হাফিজ আহসান ফরিদ এ তথ্য জানান। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠানো হয়েছে, যা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট বিদেশি দূতাবাসে পৌঁছাবে। শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একাধিক মামলা দায়ের করা হয়েছে। রেড অ্যালার্ট ইস্যু সম্পর্কে জানতে চাইলে কমিশনার জানান, এ বিষয়ে এখনো কমিশনে আলোচনা হয়নি।

Facebook Comments Box