ঢাকার পুরানা পল্টনের সাব্বির টাওয়ারের শীর্ষ তলায় শনিবার (৩ মে) রাত ৮:২৫ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রথম ইউনিট রাত ৮:৩২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।

Facebook Comments Box