যশোরের কেশবপুর পৌরসভার সাবেক মেয়র ও স্থানীয় আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলামকে এক বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (২ জুলাই) বিকেলে পৌর শহরের ভবানীপুর এলাকায় তাকে ছাত্র ও জনতা ঘেরাও করে। পালাতে গিয়ে তিনি একপর্যায়ে একটি ডোবায় ঝাঁপ দেন। পরে স্থানীয়রা তাকে ধরে পুলিশে সোপর্দ করে।

পুলিশ জানায়, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে নাশকতা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। ওসি আনোয়ার হোসেন জানান, আওয়ামী লীগ আমলে কেশবপুরে ‘জামাল বাহিনী’ নামে একটি সন্ত্রাসী গ্রুপের নেতৃত্ব দিতেন রফিকুল ইসলাম। বর্তমানে তাকে বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

Facebook Comments Box