ঢাকার মিরপুরের পশ্চিম মনিপুরে একটি বাসায় ঢুকে আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ।
ডিএমপি জানায়, রোববার রাত ৩টার দিকে ‘প্রতীক ভিলা’ নামে একটি বাসায় ৮-১০ জন দুর্বৃত্ত ঢুকে বাসিন্দাদের জিম্মি করে চাঁদা দাবি করে। পরে পুলিশ ও র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় চারজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১৬ হাজার টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন আনোয়ার হোসেন তাবিদ (৩৫), মো. মিন্টু মিয়া (৩৫), মো. রতন মিয়া (৩৪) ও মো. ইসমাইল হোসেন (২৪)। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মন্তব্য করুন