বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তা এবং যুক্তরাষ্ট্রের ৩৫% শুল্কের হুমকির মধ্যেও ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে ৮.৮৪% প্রবৃদ্ধি হয়েছে। রপ্তানি আয় দাঁড়িয়েছে ৩৯.৩৫ বিলিয়ন ডলার, যেখানে ইউরোপীয় ইউনিয়ন ছিল শীর্ষ গন্তব্য (১৯.৭১ বিলিয়ন ডলার)।
মার্কিন বাজার থেকেও এসেছে উল্লেখযোগ্য আয় (৭.৫৪ বিলিয়ন ডলার), যার প্রবৃদ্ধি ১৩.৭৯%। অপ্রচলিত বাজারে মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে ৬.৪৪ বিলিয়ন ডলার, যা মোট রপ্তানির ১৬.৩৬%।
জাপান, অস্ট্রেলিয়া, তুরস্ক ও ভারতের বাজারে প্রবৃদ্ধি লক্ষণীয় হলেও, রাশিয়া, মালয়েশিয়া ও ইউএই-তে রপ্তানি কমেছে ১০–১১% হারে। বিশেষজ্ঞরা বলছেন, বাজার বৈচিত্র্য, উচ্চ মানসম্পন্ন পণ্য, টেকসই উৎপাদন এবং দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির দিকে মনোযোগী হতে হবে।
খাতসংশ্লিষ্টরা মনে করছেন, বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা টিকিয়ে রাখতে বাংলাদেশকে উদ্ভাবনী কৌশল গ্রহণ করে অপ্রচলিত বাজারে সক্রিয়ভাবে কাজ করতে হবে।

মন্তব্য করুন