ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব দাবি করেছেন, বিএনপির শীর্ষ নেতাকে নিয়ে অশ্লীল স্লোগান সত্ত্বেও সংগঠনের লাখো নেতাকর্মীকে শান্ত রাখা হয়েছে। তিনি বলেন, “ছাত্রদল কখনোই মব কালচার সমর্থন করে না, বরং শিক্ষাঙ্গনে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টায় জড়িত গোপন সংগঠনগুলোকেই এর দায় নিতে হবে।”
১৪ জুলাই, সোমবার নয়াপল্টনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও শিক্ষাঙ্গনে সহিংস পরিবেশ সৃষ্টির প্রতিবাদে আয়োজিত ছাত্রদলের বিক্ষোভ মিছিল শেষে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, “গুটিকয়েক শিক্ষার্থী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সম্মানহানি করলেও সাধারণ ছাত্রসমাজ এতে সাড়া দেয়নি, বরং তারা তারেক রহমানের নেতৃত্ব ও অবদানের প্রতি শ্রদ্ধাশীল।”
ছাত্রদল এই কর্মসূচির মাধ্যমে সরকার ও সংশ্লিষ্টদের উদ্দেশে সতর্ক বার্তা দিয়েছে যে, ভবিষ্যতে শিক্ষাঙ্গনে কোনো অস্থিতিশীলতা সৃষ্টি হলে তা ছাত্রদল নয়, বরং বর্তমান সরকার ও সংশ্লিষ্ট গুপ্তচক্রেরই দায় হবে।

মন্তব্য করুন