রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে এক বাসায় ঢুকে ডাকাতির সময় চারজনকে আটক করেছে পুলিশ। রবিবার (২০ জুলাই) বিকাল ৩টার দিকে ৭ নম্বর অ্যাভিনিউয়ের ৮০৭ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।

পল্লবী থানার ওসি শফিউল ইসলাম জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের মধ্যে একজন সাবেক সেনা কর্মকর্তা রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

থানা সূত্রে জানা যায়, অবৈধ অস্ত্র আছে—এমন অভিযোগ তুলে অভিযুক্তরা আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তার বাসায় প্রবেশ করে এবং মূল্যবান মালামাল লুটে নেয়। তবে বাড়ির সদস্যরা কৌশলে থানায় খবর দিলে পুলিশ এসে চারজনকে আটক করে।

ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box