গাজীপুর থেকে : মর্মান্তিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলের নিহত ছাত্রী গাজীপুরের সায়মা আক্তারের মরদেহ গভীর রাতে তার গ্রামের বাড়ি এসে পৌঁছেছে। গোটা এলাকায় এখন শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারি চলছে। মরদেহ বাড়িতে পৌঁছার খবরে আত্মীয়-স্বজন ছাড়াও চারদিক থেকে নানা বয়সী লোকজন ভিড় জমান ও শেষবারের মতো ছায়ামার চেহারা এক নজর দেখার জন্য।
গাজীপুর মহানগর ২১ নম্বর ওয়ার্ডের বিপ্লবর্থা এলাকার শাহ আলমের মেয়ে সায়মা আক্তার (৯) তৃতীয় শ্রেণীতে পড়তো ওই স্কুলে। গতকালের দূর্ঘটনায় মারা যাওয়ার পর হদিস মিল ছিল না তার। পরে দিনভর বিভিন্ন হাসপাতালে খোঁজাখুঁজির পর এক আত্মীয় সেনা সদস্যের মাধ্যমে রাত আটটার দিকে সিএমএইচ হাসপাতালে তার মরদেহের সন্ধান মেলে। পরে স্বজনরা রাত তিনটার দিকে সায়মার মরদেহ নিয়ে আসে গ্রামের বাড়িতে। দাফনের প্রস্তুতি চলছে সেখানে। সকাল ১১ টায় পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।
মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী সায়মা তার মা ভাইয়ের সঙ্গে উত্তরায় নিজস্ব ফ্ল্যাটে বসবাস করত। গতকাল সকালে সায়মাকে অন্যান্য দিনের মতো তার মা রীনা আক্তার স্কুলে নামিয়ে দিয়ে এসেছিল। তার বাবা শাহ আলম বর্তমানে ফেনীতে চাকরি করেন প্রাণ-আরএফএল কোম্পানিতে।

Facebook Comments Box