রাজধানীর মোহাম্মদপুরে কুখ্যাত ‘কবজি কাটা আনোয়ার গ্রুপ’-এর দুই সক্রিয় সদস্য নিশাত ও রাসেল ওরফে ‘পেস্টিং রাসেল’কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৯ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বুধবার (৩০ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান জানান, এই গ্রুপটি রাজধানীতে বিভিন্ন সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল এবং জনমনে দীর্ঘদিন ধরে আতঙ্ক সৃষ্টি করছিল।
ডিবির ভাষ্যমতে, গ্রুপটির মূল নেতৃত্বে থাকা আনোয়ারসহ অন্য সদস্যরাও নজরদারিতে রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন