আগামী রমজানের আগে, অর্থাৎ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (৫ আগস্ট) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি জানান, নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে যেন নির্ধারিত সময়ের মধ্যেই ভোট আয়োজন নিশ্চিত হয়।
প্রধান উপদেষ্টা বলেন, “এই নির্বাচন হবে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর। আমরা চাই ভোটের দিনটি যেন ঈদের মতো আনন্দের হয়। সবাই যেন পরিবারসহ কেন্দ্রে যায় এবং ভোটের মাধ্যমে ‘নতুন বাংলাদেশ’ গড়ার ভিত্তি স্থাপন করে।”
ভাষণে তিনি ভোটারদের আগাম প্রস্তুতি নেওয়ার এবং ভোটদান প্রক্রিয়াকে আনন্দমুখর করে তোলার আহ্বান জানান।

মন্তব্য করুন