গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকায় একটি পরিত্যক্ত ট্রাভেল ব্যাগ থেকে অজ্ঞাত এক পুরুষের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়রা ব্যাগ থেকে দুর্গন্ধ পেয়ে থানায় খবর দিলে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কালো পলিথিনে মোড়ানো মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ জানায়, ব্যাগের ভেতরে মাথা, হাত, পা ও শরীরের বিভিন্ন অংশ পৃথকভাবে পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, রাতের শেষ প্রহরে কেউ ব্যাগটি ফেলে গেছে। ঘটনাটি তদন্তে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন