ভোলার লালমোহন উপজেলার তেঁতুলিয়া
নদীতে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৭২ লক্ষ টাকা মূল্যের জাল ও সামুদ্রিক মাছসহ ৭ টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করেছে।

আজ শনিবার ( ০৯ আগস্ট ) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানান।

এতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত (০৮ আগস্ট ) শুক্রবার ভোর ৫ টায় কোস্ট গার্ডৈর আউটপোস্ট লালমোহন এবং মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে ভোলার লালমোহন উপজেলার গজারিয়ার খালপাড়া সংলগ্ন তেতুঁলিয়া নদীতে একটি বিশেষ অভিযান চালায়। এ সময় ওই এলাকা হতে প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ৫ টি বেহুন্দী জাল এবং ৭০ লক্ষ টাকা মূল্যের ২০ হাজার কেজি সামুদ্রিক মাছসহ অবৈধ ৭ টি আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়।

জব্দকৃত মাছ উপজেলা মৎস্য কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয় এবং আর্টিসানাল ট্রলিং বোটসমূহের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লালমোহন থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box