জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের বিরুদ্ধে ‘নগ্ন ভিডিও’ প্রকাশের হুমকি দিয়েছেন নীলা ইস্রাফিল। শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, তুষার ও এনসিপির কয়েকজন তার বিরুদ্ধে অশালীন প্রচারণা চালাচ্ছেন। নীলা সতর্ক করে বলেন, প্রচারণা বন্ধ না হলে নেপালে তুষারের সঙ্গে তোলা ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করবেন এবং তুষারকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

এর আগে নীলা অভিযোগ করেছিলেন, ঢাকা মেডিকেলে ভর্তি করানোর সময় তুষার ‘স্বামীর নামের’ ঘরে নিজের নাম লিখিয়েছিলেন। জবাবে তুষার দাবি করেন, বিষয়টি ইন্টার্ন চিকিৎসকদের পূরণ করা একটি সাধারণ প্রক্রিয়া, যা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিকৃত করে প্রচার করা হচ্ছে।

Facebook Comments Box