তিন দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার (১১ আগস্ট) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে পৌঁছালে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল তাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করেন। সফরে অভিবাসন ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে। ১২ আগস্ট তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ও একটি বিজনেস কনফারেন্সে যোগ দেবেন। এছাড়া পাঁচটি এমওইউ ও তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হওয়ার সম্ভাবনা রয়েছে। ১৩ আগস্ট ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে। ওইদিনই তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

Facebook Comments Box